শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উগান্ডায় শিক্ষার্থীদের বাস উল্টে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পূর্ব উগান্ডায় শিক্ষাসফর শেষে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে শিশুদের নিয়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি এটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাপচোরওয়া জেলার চেকওয়াটিট হিল সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাডেও রয়েছেন। এছাড়া বাসের কর্মীসহ আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি এনডেজ্জের কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল। তারা শিক্ষাসফর শেষে বাড়ি ফিরছিলেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে তারা সিপি জলপ্রপাত পরিদর্শন করেছিলেন।

আরও পড়ুন

ইরানের পাল্টা হামলায় কুয়েতের বিদ্যুৎ-পানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বাসটিকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যাওয়া অবস্থায় দেখা গেছে।

উগান্ডার ট্রাফিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অতিরিক্ত গতি, যানবাহনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ সড়ককে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উগান্ডায় একাধিক বাস দুর্ঘটনার পর স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ এই দুর্ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

উগান্ডা, বাস উল্টে

শেয়ার করুন: