শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের ৫ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর) বুধবার (০৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনা-পুলিশ যৌথ বাহিনী গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের ম্যাসটাং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারগামী একটি ট্রেনে হামলার পর এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ২৪ মে কোয়েটা থেকে পেশোয়ারগামী যে ট্রেনটিতে হামলা হয়েছিল সেটি সেনাকর্মকর্তা, সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। বোমা-বিস্ফোরণে ট্রেনটিতে ২৪ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ৭০ জন।

আরও পড়ুন

খামেনির স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “৫ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি এলাকায় অভিযান চালনা হয়েছে। এ সময় তাদের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে এবং এতে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। ঘাঁটিগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট এবং তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার রেকর্ড পুলিশ স্টেশনগুলোতে রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্বাধীনতাকামী আন্দোলন শুরু হয়েছে ১৯৪৭ সাল থেকে। তখন থেকেই দেশটির সেনাবাহিনী কঠোর হাতে আন্দোলন দমন করছে। সূত্র : জিও টিভি

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তানে যৌথ অভিযান

শেয়ার করুন: