শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যেসব দেশের আকাশ এখন শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলোতে কোনো বিমান হামলা চালায়নি ইরান। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান তাদের আকাশসীমায় নতুন কোনো শত্রুতামূলক হামলার খবর দেয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ দেশটি সব ধরনের আকাশপথের হুমকি থেকে মুক্ত ছিল। গত কয়েক দিনের পরিস্থিতির তুলনায় এটি একটি ইতিবাচক পরিবর্তন।

নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও আজ সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনীও কোনো নতুন হামলার খবর প্রকাশ করেনি। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদি সামরিক স্থবিরতা বা শান্ত পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

এদিকে বাহরাইনের সামরিক বাহিনী যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তবে তাদের সেই প্রতিবেদনেও আজ নতুন কোনো হামলার ইঙ্গিত দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে হয়তো উপসাগরীয় দেশগুলোর ওপর এই হামলা বন্ধ রয়েছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে এই শান্তি কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

ভোরের আকাশ/নি

মধ্যপ্রাচ্য

শেয়ার করুন: