শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহবাজ ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহবাজ ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত পিটিআই
শাহবাজ ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত পিটিআই

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি তাদের রাজনৈতিক মিত্রদের সঙ্গে এই ইস্যুতে আলোচনা শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খান, তার আইনজীবী দল এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সঙ্গে এক বৈঠকে এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আছাকজাইয়ের অবস্থানও তুলে ধরা হয়—যিনি প্রকাশ্যে স্পিকারের প্রতি অনাস্থা জানিয়েছেন।

সূত্র জানায়, ইমরান খান দলের নেতাদের এই পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হতে নির্দেশ দিয়েছেন এবং কৌশল প্রয়োগে পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন। তিনি মনে করেন, সরকারকে সংসদে ও সংসদের বাইরে—দুই জায়গা থেকেই চ্যালেঞ্জ করা উচিত।

এ বিষয়ে পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। তবে ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার কারণে আপাতত আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে পদক্ষেপ নিলে জাতীয় সংকটের মধ্যে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। তাই সঠিক সময়ে আমরা এই বিকল্প প্রয়োগ করব।’

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খান পাকিস্তানের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: