শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা, সীমান্ত এলাকা উত্তপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা, সীমান্ত এলাকা উত্তপ্ত
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা, সীমান্ত এলাকা উত্তপ্ত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মেঘালয়ের খাসি হিলস জেলায় এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। অনুপ্রবেশ এবং অপহরণের চেষ্টা করার অভিযোগে আটককৃত আকরাম নামের ওই বাংলাদেশি মৃত্যু হয়েছে হাসপাতালে। মেঘালয় পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নিহত আকরাম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেলে কৈথা কোণা গ্রামে স্থানীয়রা তাকে আটক করে এবং আহত অবস্থায় পুলিশকে হস্তান্তর করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সোমবার অন্তত আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর চালায়। পরে গ্রামবাসীরা প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালানোর চেষ্টা করে। সংঘর্ষে আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক করে বেধড়ক মারপিট করে স্থানীয়রা।

মেঘালয় পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে খোনজয় ও গিলাগোড়া এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাকি সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে।

সূত্র: পিটিআই

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: