শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্যুরিস্ট ভিসায় ইরানিদের প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের নাগরিকদের জন্য পর্যটক ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ তথ্য জানান বলে সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি বলেন, অস্থায়ী ভিসায় আসা ইরানিদের একটি অংশ নির্ধারিত সময় শেষে দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। যাদের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কিংবা যাদের স্বামী-স্ত্রী বা সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন, তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে জানান টনি বার্ক।

তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে।

অস্ট্রেলিয় সরকারের তথ্যানুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিক দেশটিতে প্রবেশের জন্য ভিজিটর ভিসা নিয়ে আছেন।

এর আগে চলতি মাসের শুরুতে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় দেয় অস্ট্রেলিয়া। তবে পরে তাদের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন।

ভোরের আকাশ/এসএইচ

অস্ট্রেলিয়াট্যুরিস্ট ভিসাসাময়িক নিষেধাজ্ঞা

শেয়ার করুন: