শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীঘ্রই ইরান থেকে সরে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের ১৭তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, “ইরানের ওপর এখনই হামলা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তবে আমরা খুব শীঘ্রই সেখান থেকে সরে যাব।”

মঙ্গলবার (১৭ মার্চ) এই মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ন্যাটোর ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য না করা ন্যাটোর বড় ভুল।” তবে তার পরের মন্তব্যে তিনি বলেন, “ওয়াশিংটনের কারও সাহায্যের প্রয়োজন নেই।” ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ন্যাটোকে ‘একমুখী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি আরও লিখেছেন, প্রতি বছর এই দেশগুলোকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার ব্যয় করছে, অথচ বিনিময়ে প্রয়োজনীয় সমর্থনও পাচ্ছে না।

উল্লেখ্য, গত ২ মার্চ সামরিক অভিযানের তৃতীয় দিনে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ১০ মার্চ তিনি জানিয়েছিলেন, সামরিক অভিযান শেষের পথে, কিন্তু তার এক সপ্তাহ পরেও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রথম সারির বহু নেতা ও সেনা কর্মকর্তা নিহত হন। কিছু সময়ের মধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীও হামলায় যুক্ত হয়।

ভোরের আকাশ/আ.র

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: