শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের তিন শহরে হুতিদের ‘সফল’ ড্রোন হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের তিন শহরে হুতিদের ‘সফল’ ড্রোন হামলার দাবি
ইসরায়েলের তিন শহরে হুতিদের ‘সফল’ ড্রোন হামলার দাবি

ইসরায়েলের লড, বীরশেবা ও আশকেলনে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা (আনসারুল্লাহ)। শুক্রবার (৮ আগস্ট) শাফাক নিউজকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি।

তিনি জানান, ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লড বিমানবন্দর (বেন গুরিয়ন) লক্ষ্য করে, আর বাকি দুটি বীরশেবা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে। সারির দাবি, সব হামলাই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হুতি মুখপাত্র ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক দুটি ড্রোন মাঝপথে আটকানো হয়েছে। তবে কোনো সতর্ক সাইরেন বাজানো হয়নি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: