শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, রামমন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, রামমন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, রামমন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার

১৭ বছরের এক সংখ্যালঘু কিশোরীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছেন ভারতের কর্ণাটকের রামমন্দিরের প্রধান পুরোহিত লোকেশ্বর মহারাজকে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কর্ণাটকের বেলগাঁও জেলার রামমন্দিরের প্রধান পুরোহিত তিনি। তার বিরুদ্ধে পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ) আইনে মামলা করা হয়েছে। খবর দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়, ওই পূজারির বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সি এক সংখ্যালঘু কিশোরীকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন।

গত ১৩ মে প্রথমে তাকে রাইচুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর দুদিন ধরে নির্যাতনের পর ১৫ মে বাগালকোটে আনা হয়। সেখানে আরও দুদিন চলে নির্যাতন। ১৭ মে পরে তাকে ধর্ষণ করে একটি বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পুরোহিত।

এ ঘটনায় বাগলকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয়। পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়।

পুলিশ জানায়, মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বারবার ধর্ষণ করা হয়।

বেলগাঁও জেলার পুলিশ সুপার ভীমাশঙ্কর এস গুলেদ বলেন, অভিযুক্ত সাধু মেয়েটিকে বাড়িতে নামিয়ে দেওয়ার অজুহাতে গাড়িতে তোলেন। এরপর তাকে প্রথমে রাইচুর এবং পরে বাগলকোটের একটি জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে বাগালকোট জেলার মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, ওই সংখ্যালঘু কিশোরী পুরো বিষয়টি তার বাবা-মাকে জানায়। বিষয়টি জানতে পেরে তারা থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: