শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমিরাতে ইরানের হামলা ‘অগ্রহণযোগ্য’, পাশে থাকার বার্তা মোদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিকে ‘মুক্ত, উন্মুক্ত এবং নিরাপদ’ রাখার ওপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে আমিরাতের ওপর ইরানের হামলার সমালোচনা করে একে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন এবং এই সংকটে ভারত আরব আমিরাতের পাশে আছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপেস এ খবর জানিয়েছে।

চার দেশের ইউরোপ সফরে যাওয়ার আগে শুক্রবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে মোদি এই মন্তব্য করেন। শুক্রবার সকালে দিল্লি থেকে রওনা হয়ে বিকেলে তিনি আমিরাতে পৌঁছান এবং সেখানে তিন ঘণ্টারও কম সময় অবস্থান করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার

গত দুই মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। বৈঠকে আমিরাতের শাসকের সঙ্গে সাক্ষাৎকালে মোদি ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। এই কঠিন সময়ে ‘সাহস ও প্রজ্ঞা’ প্রদর্শনের জন্য তিনি আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসা করেন এবং আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে ‘পরিবারের সদস্যের’ মতো যত্ন নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে উল্লেখ করে মোদি বলেন, ভারত সবসময় সংলাপ ও কূটনীতির পক্ষে।

বৈঠকে দুই নেতা তাদের মধ্যকার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। উল্লেখ্য আমিরাত সফরের মাত্র একদিন আগেই মোদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছিলেন।

ভোরের আকাশ/এনএস

ইরানসংযুক্ত আরব আমিরাত

শেয়ার করুন: