শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনায় সৌদি আরবের কড়া নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের গাজা দখল পরিকল্পনায় সৌদি আরবের কড়া নিন্দা
ইসরায়েলের গাজা দখল পরিকল্পনায় সৌদি আরবের কড়া নিন্দা

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানাচ্ছে।

রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে—যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

সৌদি আরবের এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজা পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে।

এদিকে ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে তারা জানায়, এই পদক্ষেপ গাজার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার অংশ, যা যুদ্ধাপরাধের শামিল এবং যার জন্য আন্তর্জাতিকভাবে জবাবদিহি নিশ্চিত করা উচিত।

ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানিয়েছে।

সূত্র: এএফপি, শাফাক নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: