শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের রাজধানীতে তিনদিন হামলা বন্ধের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনদিন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড ক্রুসনার কিয়েভে যাবেন। এজন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এ দুজন বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ইউক্রেনে যাবেন তারা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র পেসকোভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ আগামী তিনদিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

গত কয়েকদিন ধরেই হামলা ও পাল্টা হামলা তীব্র করেছে রাশিয়া-ইউক্রেন। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার জন্য তার দুই দূতকে দুটি দেশে পাঠিয়েছেন।

আরও পড়ুন

জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

এরআগে গতকাল রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো বিমানহামলা হবে না এবং রাশিয়াকেও তাদের বিমানহামলা বন্ধ করে পরিবেশ তৈরি করতে হবে। যেন আমেরিকানদের সফর ও আলোচনা সঠিকভাবে করা যায়।”

এছাড়া রাশিয়ার থেকে স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুজনার কি বার্তা নিয়ে আসেন এবং রাশিয়া কী বলে সেটিও দেখা হবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: