শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন।

আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (২১) স্থানীয় সময় সন্ধ্যায় ক্রিভি রিহের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে জানান, হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের জন্মশহর ক্রিভি রিহে হামলাকে ‘নিষ্ঠুর ও জঘন্য’ বলে উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কির দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন একই শপিং সেন্টারে আঘাত হানে। দ্বিতীয় হামলাটি ছিল উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে চালানো।

তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কম কিছু নয়’। রাশিয়ার বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ এবং হামলার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়াকে বাস্তব জবাবদিহির মুখোমুখি করতে হবে।

এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসে রুশ হামলায় ইউক্রেনে অন্তত ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ২ হাজার ৬১০ জন আহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর জুলাই মাসেই সবচেয়ে বেশি মাসিক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন।

এদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার বৈঠকে বসবে দেশটির মিত্র রাষ্ট্রগুলোর ৩৪ সদস্যের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার কথা রয়েছে। সূত্র: আল-জাজির

ভোরের আকাশ/ইউএম

ড্রোন হামলা,ইউক্রেন,নিহত

শেয়ার করুন: