রাশিয়ার আকাশে ইউক্রেনের ২৭৫ ড্রোন ধ্বংসের দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাতভর ইউক্রেনের ২৭৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। শনিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের এসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বেলগোরোদ, ব্রিয়ানস্ক, ভোরোনেজ, কালুগা, কুরস্ক, লেনিনগ্রাদ, নভগোরদ, ওরিওল, পস্কভ, রোস্তভ ও স্মোলেনস্ক অঞ্চলের আকাশে এসব ড্রোন ভূপাতিত করা হয়।
এ ছাড়া রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া প্রজাতন্ত্র এবং কৃষ্ণসাগরের জলসীমাতেও ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ২০ নভেম্বর রাত ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় এসব ড্রোন ধ্বংস করা হয়। ড্রোনগুলো ছিল স্থির-পাখাযুক্ত বা ফিক্সড-উইং ধরনের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই দেশই নিয়মিত ড্রোন হামলা ও পাল্টা আকাশ প্রতিরোধের খবর প্রকাশ করে আসছে। তবে রাশিয়ার দেওয়া এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।
ভোরের আকাশ/আ.র