শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিনিদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে। বুধবার (১০ জুন) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ( আইআরজিসি) জানিয়েছে, ইরানে মার্কিনিদের হামলার জবাবে বাহরাইরে অবস্থিতি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে এবং হামলা চলমান রয়েছে। আর এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

তারা এক বিবৃতিতে বলেছে, ইরান তাদের হেলিকপ্টার ভূপাতিত ছাড়াও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যে আগ্রাসন চালিয়েছে সেটির জবাবে সমানুপাতিক হারে হামলা চালানো হয়েছে।

অপরদিকে বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকে তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

তারা বলেছে, “মিথ্য অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন জায়গায় আজ ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে পরবর্তীতে আরও কঠোর হামলা চালানো হবে।”

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

বাহরাইনে ইরানের হামলা

শেয়ার করুন: