শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক ভারতীয় নাবিকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

হামলার শিকার ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাগরিকসহ মোট ১৭ জন ক্রু ছিলেন। এর মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ও ভুট্টাবোঝাই এই জাহাজটির মালিকানা মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ওশান গ্রেস শিপিং লিমিটেড’-এর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা মুক্ত নৌচলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত। একই সঙ্গে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়।

ইউক্রেনীয় নৌবাহিনীর দাবি, রুশ বাহিনী জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটিতে আগুন ধরে যায়। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও জাহাজটির ৯ জন ক্রু এবং ১ জন মেরিন পাইলট নিহত হন।

আরও পড়ুন

ককরোচ প্রধান অভিজিৎ দীপকেকে আটক করা হয়নি

কৃষ্ণসাগরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে ওডেসা বন্দর কর্তৃপক্ষ। চলতি মাসে ওডেসা অঞ্চলে রুশ হামলায় এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই দিনে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ ৫ জন নিহত হন এবং ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় আরো ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুই পক্ষের সংঘাত সম্প্রতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।

ভোরের আকাশ/এম

ভারতীয় নাবিক

শেয়ার করুন: