শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ গেল ৪ ইসরায়েলি সেনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চার সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) ও স্টাফ সার্জেন্ট মাক্সিম এন্তিস (২১)

নিহত চার সেনাই ইসরায়েলি সেনাবাহিনীর ‌নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। চতুর্থ সেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আইডিএফের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাহাল ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে অভিযান চালানোর সময় হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হয়। অত্যন্ত কাছাকাছি দূরত্ব থেকে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের গুলিতে বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয়েছে।

সংঘর্ষের এক পর্যায়ে আহত ইসরায়েলি সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহর পক্ষ থেকে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল ছোঁড়া হয়। তবে মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই সময় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: