শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইলদিরিমহা’ উন্মোচন করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো তুরস্ক তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান উন্মোচন করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে  মঙ্গলবার (০৫ মে) এই ক্ষেপণাস্ত্রটি প্রকাশ্যে আনা হয়। এটি দূরপাল্লার আঘাত হানার সক্ষমতায় দেশটির বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির গতি সর্বোচ্চ ম্যাক ২৫ পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার। ফলে এটি ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ এলাকা এবং আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইলদিরিমহান ক্ষেপণাস্ত্রে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এতে চারটি রকেট ইঞ্জিন রয়েছে। ফলে এটি তুরস্কের তৈরি অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাহা ২০২৬ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। সেখানে তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো বিভিন্ন নতুন প্রযুক্তি প্রদর্শন করছে।

তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ বাড়িয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মানববিহীন প্ল্যাটফর্ম, আকাশ প্রতিরক্ষা, বিমান ও মহাকাশ প্রযুক্তিতে দেশটি অগ্রগতি অর্জনের চেষ্টা করছে।

আরও পড়ুন

বেইজিংয়ে পৌঁছেছেন আব্বাস আরাগচি

সাহা ইস্তাম্বুলের আয়োজনে অনুষ্ঠিত ‘সাহা ২০২৬’ প্রদর্শনীটি ইতোমধ্যে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প ইভেন্টে পরিণত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানি, সামরিক প্রতিনিধি ও ক্রয় কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এই আয়োজনের মাধ্যমে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা খাতে রপ্তানি বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে আরও জোরালোভাবে তুলে ধরছে।

ভোরের আকাশ/সু.পা

তুরস্ক

শেয়ার করুন: