ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে রিপাবলিকান পার্টির একটি প্রচারণামূলক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তারা হয়তো অতিরিক্ত "বাড়াবাড়ি" করে ফেলেছেন।
স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে আলোচনা করছি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে দেশটির সাবেক নেতা এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রসঙ্গেই ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের নেতৃত্ব পর্যায়ে একের পর এক প্রাণহানির কারণে দেশটির সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন তিনি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্বের মধ্যে বর্তমানে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।
ভোরের আকাশ/আ.র