শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, গভীরতা ১০ কিলোমিটার

ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭৩। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
মঙ্গলবার (৫ আগস্ট) সংস্থাটি এই তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভূমিকম্পটি দেশটির দক্ষিণাঞ্চলে তীব্রভাবে অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে সম্প্রতি রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপেও একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল শুরুতে ৮.৭, পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। ওই ভূমিকম্পের ফলে ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি হয়।
তীব্র কম্পনের প্রভাবে শুধু রাশিয়া নয়, পাশের দেশ জাপানেও সুনামি আছড়ে পড়ে। তবে দুর্যোগ মোকাবেলায় সময়মতো পূর্বপ্রস্তুতি নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ//হ.র