শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রমজান মাসজুড়ে সৌদি আরবে মসজিদের লাউডস্পিকার নিষিদ্ধ ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসজুড়ে নামাজে বাইরে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা পুনরায় নিশ্চিত করেছে সৌদি আরব।

ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ জানিয়েছেন, রোজার মাসে মসজিদগুলোতে বাহ্যিক স্পিকারের মাধ্যমে নামাজ সম্প্রচার করা যাবে না।

তিনি বলেন, বাইরের লাউডস্পিকারের ব্যবহার কেবল আজান ও ইকামার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রমজান সামনে রেখে মসজিদ প্রস্তুতির অংশ হিসেবে ইসলামবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার একটি পরিপত্র জারি করে।

এতে রমজান মাসে মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি নামাজের সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

এর মধ্যে এশার নামাজের নির্ধারিত সময় মানা এবং প্রতিটি নামাজে আজান ও ইকামার মধ্যবর্তী নির্ধারিত বিরতি বজায় রাখার নির্দেশ রয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইফতার আয়োজন কেবল নির্ধারিত আঙিনা বা খোলা জায়গায় করতে হবে। একই সঙ্গে মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত মজুত না হয়।

এ ছাড়া মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো তৎপর হতে বলা হয়েছে। বিশেষভাবে নারীদের নামাজের স্থানগুলোর প্রতি বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের লক্ষ্য হলো রমজান মাসে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা, পাশাপাশি আশপাশের বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা।

ভোরের আকাশ/নি. ব

সৌদি আরব

শেয়ার করুন: