শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েতে মার্কিন কমান্ডারের আবাসনে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি আলী আল-সালেমে যুক্তরাষ্ট্রের কমান্ডারের আবাসন ও কমান্ড পোস্টে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পাল্টা হামলার অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

আইআরজিসির দাবি, কুয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ আলী আল-সালেম ঘাঁটিতে চালানো বিস্তৃত অভিযানের অংশ হিসেবে মার্কিন কমান্ডারের থাকার স্থান এবং কমান্ড পোস্ট সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, এ হামলা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক তৎপরতা সম্পর্কে তাদের ‘পূর্ণাঙ্গ গোয়েন্দা নজরদারির’ সক্ষমতার প্রমাণ। তবে হামলায় মার্কিন কমান্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

আলী আল-সালেম ঘাঁটির মার্কিন কমান্ডারের বর্তমান অবস্থান বা তার হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪

আইআরজিসি জানিয়েছে, কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে হামলাটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ। তবে হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলার দাবি সামনে এলো।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: