শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় তৃণমূল–বিজেপির সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিবাদীবাগে অবস্থিত রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে এ সংঘর্ষ বাধে।

রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে বেশ কিছুদিন ধরেই ‘ভোটার তালিকার নিবিড় সংশোধন’ বা এসআইআরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিজেপির সমর্থকেরা ৬ নম্বর ফরম জমা দিতে এলে দুই পক্ষের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে ভিনরাজ্যের মানুষের নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। তৃণমূল এর প্রতিবাদ জানালে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

কলকাতা

শেয়ার করুন: