শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েতের ভিজিট ভিসায় বড় সুখবর, মেয়াদ বাড়ল এক বছর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুয়েতের ভিজিট ভিসায় বড় সুখবর, মেয়াদ বাড়ল এক বছর পর্যন্ত
কুয়েতের ভিজিট ভিসায় বড় সুখবর, মেয়াদ বাড়ল এক বছর পর্যন্ত

ভিজিট ভিসা পদ্ধতিতে বড় রদবদল এনেছে কুয়েত সরকার। এখন থেকে দর্শনার্থীরা এক বছরের জন্য কুয়েতে অবস্থান করতে পারবেন। এতদিন এ ভিসার মেয়াদ ছিল স্বল্প সময়ের জন্য, যা এবার বাড়িয়ে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

ভিসার মেয়াদ বৃদ্ধির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ শিথিলতাও আনা হয়েছে। নতুন নিয়মে এখন থেকে পর্যটক এবং পারিবারিক ভিজিট ভিসাধারীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে দীর্ঘ সময় কুয়েতে থাকতে পারবেন। তবে এ ক্ষেত্রে ভিসার ধরন, অনুমোদন, স্পনসর শর্তাবলি ও অন্যান্য প্রবেশ নীতিমালা বজায় থাকবে।

শেখ ফাহাদ বলেন, “আমরা কুয়েতে একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, ভিসা ফি সংক্রান্ত বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া, নতুন নীতির আওতায় বিমান ভ্রমণের ক্ষেত্রেও বড় ছাড় দেওয়া হয়েছে। এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীরা কেবল কুয়েতি এয়ারলাইন্স ব্যবহার করতে পারতেন। এখন থেকে অন্যান্য এয়ারলাইন্স, যেমন মিডল ইস্ট এয়ারলাইন্সও এসব যাত্রী বহনে অনুমোদিত হবে।

এই সিদ্ধান্তে প্রবাসীদের পাশাপাশি কুয়েতের পর্যটন ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রসার ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই সময় বাংলাদেশিদের জন্যও এলো আরেকটি সুখবর। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’। এর মাধ্যমে নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করেই শ্রমিকদের জন্য ভিসা অনুমোদন দেওয়া হচ্ছে।

দূতাবাস সূত্রে জানা যায়, প্রতিনিধিদল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করে তারপরই সত্যায়নের অনুমোদন দেয়। ফলে বহু বাংলাদেশি কর্মী বিদেশে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাচ্ছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: