শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেসব দেশ মেনে চলবে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় সেসব দেশকে সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। রোববার দেশটির সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া এই সতর্কবার্তা দেন।

চলতি মাসের শুরুতে ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য তেহরানকে কোনো ধরনের অর্থ না দেওয়ার পরামর্শ দিয়ে জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করে ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই জলপথে জাহাজ চলাচলে ইরানের আরোপ করা বিধিনিষেধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা ওই খসড়া প্রস্তাব দেখার সুযোগ পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে, তারা হরমুজ প্রণালি পার হওয়ার সময় নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হবে।”

তিনি আরও বলেন, “হরমুজ প্রণালিতে আমরা একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে এই পথ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের আগে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।”

আকরামিনিয়ার দাবি, নতুন এই ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে ইরান অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিকভাবে লাভবান হবে।

এর আগে শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও একই ধরনের হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাহরাইনের মতো ছোট রাষ্ট্রসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন করবে, তাদের জন্য পরিণতি ভয়াবহ হতে পারে। হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা—এটি নিজেদের জন্য বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কেউ নেবেন না।”

আরও পড়ুন

কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে আগুন

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এটি অন্যতম প্রধান রুট। তবে বর্তমানে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দিচ্ছে। সূত্র: এএফপি।

গত মাসে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই জানান, হরমুজ প্রণালি ব্যবহারের ওপর আরোপিত শুল্ক থেকে তেহরান প্রথমবারের মতো রাজস্ব আয় করেছে। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবিত খসড়া আটকে দিতে প্রস্তুত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা
 

হরমুজ উত্তেজনা

শেয়ার করুন: