শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘পুতিন-ট্রাম্প টানেল’ প্রকল্পে নতুন উদ্যোগ, স্বাক্ষর হচ্ছে নকশা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করার বেরিং প্রণালির নিচ দিয়ে প্রস্তাবিত টানেল নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নের কাজ এগিয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার (৫ জুন) চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে দিমিত্রিয়েভ বলেন, মস্কো ও ওয়াশিংটন এখনো দুই দেশকে সংযুক্ত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘পুতিন-ট্রাম্প টানেল’ প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “এটি আমাদের দুই দেশের মধ্যে অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প হবে। টানেল প্রকল্প সম্পর্কে আগামীকাল নতুন খবর পাওয়া যাবে। আমরা টানেলের নকশা প্রণয়নের কাজ এগিয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষর করছি।”

দিমিত্রিয়েভ আরও জানান, তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে উইটকফ বা কুশনার কেউই প্রকাশ্যে ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেননি।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাত্র গতকালই এই ফোনালাপ হয়েছে এবং এতে মূলত দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দিমিত্রিয়েভ বলেন, সংলাপ এখনো অব্যাহত রয়েছে। তার দাবি, মার্কিন পক্ষ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ইউক্রেনকে উসকানি ও মুখোমুখি অবস্থান পরিহার করে শান্তির পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে।

তিনি আরও জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প নিয়েও আলোচনা করছে। দিমিত্রিয়েভ বলেন, “রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য লাভজনক এমন বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছি।”

এর আগে চলতি সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসংক্রান্ত আলোচনা বর্তমানে স্থবির থাকলেও মস্কো ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

আরও পড়ুন

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় বিমানবন্দর বন্ধ

পেসকভ আরও বলেন, ইউক্রেন যদি প্রকৃত শান্তি আলোচনা এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে রাশিয়া তার সামরিক অভিযান অব্যাহত রাখবে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেন, মস্কো ও কিয়েভ উভয় পক্ষই আপস করতে অনিচ্ছুক হওয়ায় ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা এখনো খুবই ক্ষীণ।

ভোরের আকাশ/সু.পা

ট্রাম্প–পুতিন

শেয়ার করুন: