শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের
যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পুতিন আলোচনার মাধ্যমে সংঘাতের ইতি টানতে চান এবং এই উদ্যোগে ইউক্রেনের দ্রুত সাড়া দেওয়া উচিত। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে যদি সমঝোতার সম্ভাবনা না-ও থাকে, অন্তত এতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেন চুক্তিতে যেতে প্রস্তুত কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। বিশেষ করে পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে এখনই আলোচনায় বসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেন এরই মধ্যে আলোচনার আগে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

প্রেসিডেন্ট পুতিনযুদ্ধবিরতিইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিট্রাম্প

শেয়ার করুন: