শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একইসঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১ মার্চ) কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসিভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান এবং কাতার রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে, এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে।

এতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সব দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।

ভোরের আকাশ/এসএইচ

সৌদিইরান

শেয়ার করুন: