শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাক-আফগান সীমান্তে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে।  পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আর উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যে আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় জড়িত দলটিকে আগেভাগেই শনাক্ত করা হয়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এ ছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

আইএসপিআর আফগান তালেবানকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কড়া জবাব দেবে ইরান

নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে আইএসপিআর আরও বলেছে, এলাকায় ক্লিয়ারেন্স অভিযান চলছে।

‘আজম-ই-ইস্তেহকাম’ নামের এই অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ 

পাকিস্তান

শেয়ার করুন: