শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেনে সমুদ্রসৈকতের ব্রিজ ধসে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

স্পেনের উত্তরাঞ্চলে সানতান্দের শহরের এল বোকাল সমুদ্রসৈকতের উপকূলীয় পথে একটি কাঠের ফুটব্রিজ ধসে পড়ে পাঁচজন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জানা যায়, এল বোকাল ও স্প্যানিশ ইনস্টিটিউট অব ওশানোগ্রাফিকে সংযুক্তকারী উপকূলীয় পথের অংশ হিসেবে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর সাতজন অবস্থান করছিলেন।

ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় মারকেস দে ভালদেসিয়া ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো একজন এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার পরপরই আঞ্চলিক ১১২ জরুরি সেবা কেন্দ্র বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করে। ফুটব্রিজ ধসে পড়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উদ্ধার কার্যক্রম চলমান থাকায় উপকূলীয় পথটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/আ.র

সমুদ্রসৈকতের ব্রিজ ধস

শেয়ার করুন: