শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনোই অনুরোধ করেনি’: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব ইরান দেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করেছেন।

রোববার (১৫ মার্চ) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি এবং আলোচনার কোনো প্রস্তাবও দেয়নি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে।

সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাঘচি বলেন, না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্যও অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে—তিনি নিজেই এমনটা বলেছেন।

আরাঘচি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মতো পদক্ষেপগুলোকে তিনি ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে—এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট ‘স্থিতিশীল ও শক্তিশালী’।

ভোরের আকাশ/নি

যুদ্ধবিরতিইরানআরাঘচি

শেয়ার করুন: