শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরের আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়।

আরও পড়ুন

নির্বাচনে জয়ী হলে প্রত্যেক নাগরিক পাবে ৫ হাজার ডলার

কয়েক ঘণ্টা ধরে ওই স্থান থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে।
প্রাথমিক বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স, (এপি)

ভোরের আকাশ/ইউএম

বিস্ফোরণসিরিয়া

শেয়ার করুন: