শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভারতীয় ‘প্রক্সি বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে ভারতীয় ‘প্রক্সি বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে ভারতীয় ‘প্রক্সি বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে ‘ফিতনা আল খোয়ারিজ’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ১৪ জন।

বুধবার (৪ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে সন্ত্রাসী গোষ্ঠীটিকে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় ‘ফিতনা আল খোয়ারিজ’ গোষ্ঠীর উপস্থিতির গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সন্ত্রাসীরা, এতে সেনাদের পাল্টা হামলায় নিহত হয় ১৪ জন।

আইএসপিআর আরও জানিয়েছে, সন্ত্রাসী নির্মূল করতে ওই এলাকায় এখন ‘স্যানিটাইজেশন অভিযান’ পরিচালিত হচ্ছে। ভারতের মদদপুষ্ট এসব সন্ত্রাসীদের মূলোৎপাটন করাই এই অভিযানের মূল লক্ষ্য।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই অভিযানে সেনাবাহিনীর সাফল্যকে সাধুবাদ জানিয়ে বলেন, “সন্ত্রাস ও মানবতার শত্রুদের ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের কারণে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব হবে।”

এদিকে ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা 'পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ' (পিআইসিএসএস) জানায়, চলতি বছরের মে মাসেই দেশটিতে ৮৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যেখানে এপ্রিলে হামলার সংখ্যা ছিল ৮১টি। মে মাসের হামলাগুলোতে নিহত হন মোট ১১৩ জন, যার মধ্যে ছিলেন ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৪৬ জন বেসামরিক নাগরিক, ১১ জন জঙ্গি এবং চারজন শান্তি কমিটির সদস্য।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস দমন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: