শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেলুচিস্তানে পুলিশ চেকপোস্টে হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়ারাতের পুলিশ সুপার (এসপি) আবদুল কুদুস পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, সোমবার সন্ধ্যার পর সশস্ত্র হামলাকারীরা অতর্কিতভাবে পুলিশ চেকপোস্টে আক্রমণ চালায়। হামলার সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ৯ জন পুলিশ সদস্য নিহত হন এবং পাঁচজনকে হামলাকারীরা অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত ছিল বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, হামলাকারীরা ভারতের মদদপুষ্ট। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

মোহসিন নাকভি হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে বলেন, সরকার দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সেই অবস্থান থেকে সরকারকে বিচ্যুত করতে পারবে না।

সম্প্রতি আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতা বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বিএলএর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটছে।

আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’ ও ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র দেবে ভারত

গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পরে ২৫ জুন খারান ও মাসটাং জেলায় পরিচালিত বিশেষ অভিযানে বিএলএর আট সদস্য নিহত হওয়ার কথা জানায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ২৫ জুনের ওই অভিযানের প্রতিশোধ হিসেবেই জিয়ারাতের পুলিশ চেকপোস্টে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নিশ্চিত তথ্য দেয়নি। সূত্র : জিও নিউজ

ভোরের আকাশ/সু.পা

বেলুচিস্তান, হামলা

শেয়ার করুন: