শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন ‘শান্তির দূত’ এবং ভবিষ্যতে এভাবেই তিনি তার উত্তরাধিকার দেখতে চান। 

শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। এর জবাবে তিনি বলেন, ‘এটা বলা আমার জন্য ঠিক শোনায় না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তিস্থাপক। এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করি আমি একজন শান্তির দূত।’

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে। ট্রাম্প বলেন, ‘সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নেই।

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা এখনও শেষ হয়নি। তবে এটা শেষ করতেই হবে।’ ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে বহুবার বিজয় দাবি করেছেন। গেল মঙ্গলবার ওভাল অফিসে দেয়া বক্তব্যেও এমনটি দাবি করেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি এটা বলতে পছন্দ করি না আমরা জিতে গেছি।’
 

ভোরের আকাশ/আ.র

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: