শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উড্ডয়নের ঠিক পরপরই যান্ত্রিক ত্রুটি, আর তাতেই মুহূর্তের মধ্যে সব শেষ। পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে আজ এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে হেলিকপ্টারে থাকা সবকটি তাজা প্রাণ।

বুধবার (১০ জুন) পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ এই হৃদয়বিদারক ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এভিয়েশনের একটি এমআই-সেভেন্টিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সকল সেনাসদস্য শাহাদাতবরণ করেছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর খবরটি নিশ্চিত করেছে। উড্ডয়নের সময় যান্ত্রিক এক গোলযোগের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

আমরা আবারও ইরানে কঠোর হামলা করতে যাচ্ছি: ট্রাম্প

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তারা দ্রুত দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে, জীবিত কাউকে উদ্ধারের আর কোনো সুযোগ ছিল না।

ঠিক কী ধরনের কারিগরি ত্রুটির কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটলো এবং কেন এতগুলো মূল্যবান জীবন ঝরে গেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। এই অপূরণীয় ক্ষতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পাকিস্তান সেনাবাহিনীর সকল স্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ভোরের আকাশ/এম

পাকিস্তান

শেয়ার করুন: