শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন
নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’-তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে এই মন্তব্য করেছেন। আগামী ১৭ নভেম্বর প্রকাশিতব্য এই বইটির নির্বাচিত অংশ সিএনএন ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও বিশ্বের কয়েকজন নেতাকে নিয়ে নিজের মূল্যায়নের কথা তুলে ধরেছেন তিনি।

আফগানিস্তান থেকে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি। বাইডেনের ভাষ্য, পরিস্থিতি একই থাকলে আবার প্রেসিডেন্ট হলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন। তবে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

বাইডেন জানান, তাকে আশ্বস্ত করা হয়েছিল যে মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে। কিন্তু বাস্তবে কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি হয়েছিল।

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাইডেন লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। বাইডেনের ভাষায়, তাদের দুজনের মধ্যে খুব একটা বিশ্বাস ছিল না।

নেতানিয়াহুর আচরণে ট্রাম্পের মতো কিছু প্রবণতা দেখতেন বলেও উল্লেখ করেছেন বাইডেন। তার অভিযোগ, নেতানিয়াহু সত্যকে নিজের সুবিধামতো উপস্থাপন করতে পারতেন ও ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।

তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে ‘গভীরভাবে ব্যথিত’ করেছে বলেও লিখেছেন তিনি।

বিশ্বের অন্য নেতাদের নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে তিনি ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন। বাইডেনের ভাষ্য, বৈঠকের সময় পুতিন ইচ্ছা করেই গা এলিয়ে বসতেন এবং কিশোরের মতো অনাগ্রহী থাকার ভান করতেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়ের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের জন্য বেশ কাজে লাগার মতো প্রশিক্ষণ বলে মনে করেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির অতীত অভিজ্ঞতা একজন যুদ্ধকালীন নেতার জন্য ‘খুব ভালো প্রশিক্ষণ’ ছিল।

শেয়ার করুন: