শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান ইস্যুতে অবস্থান পরিষ্কার করল চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই                                                                                                   ছবি- সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ছবি- সংগৃহীত

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যেকার চলমান বৈঠকের মধ্যেই ইরান ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছে চীন। শুক্রবার (১৫ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইরানের বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। খবর আল-জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরু হওয়া উচিত ছিল না। এটি ইরানের সাধারণ মানুষ ও প্রতিবেশী দেশগুলোর ওপর চরম বিপর্যয় ডেকে এনেছে।”

বিবৃতি আরো বলা হয়, “এই অস্থিরতার কারণে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।”

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে চীন বলেছে, “আলোচনার যে দ্বার উন্মোচিত হয়েছে তা যেন আর বন্ধ না হয়। শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়, বরং সংলাপই একমাত্র সঠিক পথ।” বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে উপসাগরীয় নৌপথগুলো ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় খুলে দেওয়া আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

জ্বালানি সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থায়ী স্থিতিশীলতা ফেরাতে দ্রুততম সময়ের মধ্যে একটি ব্যাপক ও টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানো জরুরি বলে মনে করে বেইজিং।

অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি পাঁচ দফা শান্তি উদ্যোগ গ্রহণ করেছে। বিবৃতিতে জানানো হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘চার দফা প্রস্তাবনা’ অনুযায়ী বেইজিং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

ভোরের আকাশ/ইউএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

শেয়ার করুন: