শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায় অবৈধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২১ মে) মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

রুবিও বলেন, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে।

তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যেকোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত।

গত সপ্তাহে চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন

হামের বর্তমান প্রাদুর্ভাব সবার জন্য বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

রুবিও বলেন, বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়। এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না।

ইরানকে সতর্ক করে রুবিও বলেন, এরকম নীতি অব্যাহত থাকলে যেকোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে। যদি তারা এমন কিছু করার চেষ্টা করে, তবে তা পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং এটি হবে সম্পূর্ণ বেআইনি। সূত্র : বিবিসি

ভোরের আকাশ/এম

হরমুজ প্রণালি

শেয়ার করুন: