শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (৮ জুন) শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়া প্রতিবেশি আরো দুই দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইন এবং প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়া ও জাপান সুনামির সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার। তারা ক্ষয়ক্ষতি এবং এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

আরও পড়ুন

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।

ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই পুলিশ ভবনে কিছু ফাটল দেখা দেয়।

ভোরের আকাশ/এসএইচ 

ফিলিপাইন

শেয়ার করুন: