শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কানাডার সঙ্গে সব আলোচনা স্থগিত, ট্রাম্পের কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কানাডার সঙ্গে সব আলোচনা স্থগিত, ট্রাম্পের কঠোর বার্তা
কানাডার সঙ্গে সব আলোচনা স্থগিত, ট্রাম্পের কঠোর বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করেছেন। শুক্রবার (স্থানীয় সময়) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর কর আরোপকে ‘প্রকাশ্য আক্রমণ’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

এই পদক্ষেপে হঠাৎ করেই ফের উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কে। এর মাত্র কয়েক সপ্তাহ আগে—জুনের মাঝামাঝি জি৭ সম্মেলনে দুই দেশের মধ্যে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। সেখানে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছিলেন।

তবে সেই আলোচনা আর এগোচ্ছে না। ট্রাম্প ট্রুথ সোশ্যালে স্পষ্টভাবে লিখেছেন— “আমরা তাৎক্ষণিকভাবে কানাডার সঙ্গে বাণিজ্যসংক্রান্ত সব আলোচনা স্থগিত করব।”
তিনি আরও জানান, আগামী সপ্তাহে কানাডার বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের ঘোষণাও আসতে পারে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুক্রবার দুপুরে এক বক্তব্যে আশাবাদ জানিয়ে বলেছিলেন, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহসহ চীনের সঙ্গে বেশ কিছু শুল্ক আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু এর কিছু ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা বাজারে অনিশ্চয়তা তৈরি করে।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে আমদানি শুল্ক আরোপের কারণে একাধিকবার বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব সিদ্ধান্ত ক্রমেই মার্কিন অর্থনীতির অন্যতম চালিকাশক্তি—ভোক্তা ব্যয়ে প্রভাব ফেলছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই হঠাৎ সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোয়ও নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে। কানাডার প্রতিক্রিয়া এখনো জানা না গেলেও, বিষয়টি ঘিরে দুই দেশের মধ্যে উত্তাপ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

সূত্র: এবিসি নিউজ

ভোরের আকাশ//হ.র
 

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: