শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাবা শরিফের গিলাফ কাটতে গিয়ে ধরা পড়লেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ (কিসওয়া) কাটার চেষ্টা করায় এক তুর্কি নারীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুরস্ক থেকে আসা একটি হজদলের সঙ্গে থাকা ওই নারী কাঁচি দিয়ে কাবার গিলাফের একটি অংশ কেটে স্মারক হিসেবে রাখার চেষ্টা করেন। এ সময় আশপাশে থাকা মুসল্লিরা তাকে বারবার সতর্ক করে বলেন, “এটি নিষিদ্ধ।” কিন্তু তিনি চেষ্টা অব্যাহত রাখলে দ্রুত হস্তক্ষেপ করে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে।

ঘটনাস্থলে থাকা ইসলামী তথ্যসেবার প্রতিনিধি ওতাইবি নিশ্চিত করেন, আটক নারী তুরস্কের নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মিশরীয় বলা হলেও সেই দাবি সঠিক নয়।

আটকের পর ওই নারীর বর্তমান অবস্থা বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা— এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কাবা শরিফের গিলাফ ‘কিসওয়া’ ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন। কালো কাপড়ে সোনালি সুতোয় কোরআনের আয়াতখচিত এই আবরণে কোনো ধরনের হস্তক্ষেপ বা ক্ষতি করা সৌদি আইনে কঠোরভাবে নিষিদ্ধ এবং গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। 

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ভোরের আকাশ/এনএস

কাবা শরিফ

শেয়ার করুন: