শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস নাগরিকদের জনসমাগমস্থলে সতর্ক থাকার পরামর্শ দেয়।

সতর্ক বার্তায় জনসমাগমস্থল বিশেষ করে স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাতায়াতের সময় ও পথ পরিবর্তন করে চলা এবং নিজের অবস্থানের তথ্য আড়াল রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এ সতর্কতা জারি করা হয় যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী হুমকির মাত্রা বাড়িয়ে ‘সিভিয়ার’ করার পর। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম-আই-ফাইভ জানায়, জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার হুমকি স্তর ‘সাবস্ট্যানশিয়াল’ থেকে বাড়িয়ে ‘সিভিয়ার’ করেছে।

এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর, যা নির্দেশ করে যে আগামী ছয় মাসের মধ্যে হামলার সম্ভাবনা খুবই বেশি।

গোয়েন্দা সংস্থাটি জানায়, যুক্তরাজ্যে কিছু সময় ধরে সন্ত্রাসী হুমকি ধীরে ধীরে বাড়ছিল। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় বুধবার দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে, যদিও শুধু ওই ঘটনার কারণেই হুমকি স্তর বাড়ানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

সতর্কতা জারি

শেয়ার করুন: