শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল গার্ড কী এবং কখন যুক্তরাষ্ট্রে মোতায়েন করা হয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ন্যাশনাল গার্ড কী এবং কখন যুক্তরাষ্ট্রে মোতায়েন করা হয়
ন্যাশনাল গার্ড কী এবং কখন যুক্তরাষ্ট্রে মোতায়েন করা হয়

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যাশনাল গার্ড। এটি দেশটির আর্মড ফোর্সেস রিজার্ভের অংশ এবং এর দুটি শাখা রয়েছে—আর্মি ন্যাশনাল গার্ড ও এয়ার ন্যাশনাল গার্ড। ১৯০৩ সালে মিলিশিয়া আইনের আওতায় গঠিত এ বাহিনী ফেডারেল ও অঙ্গরাজ্য—দুই কাঠামোতেই কাজ করে।

ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টার জানায়, ২০২৩ সালে ন্যাশনাল গার্ডে সদস্য সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার। এর মধ্যে পুয়ের্তো রিকো, গুয়াম ও ভার্জিন আইল্যান্ডেও সদস্য মোতায়েন ছিল।

ন্যাশনাল গার্ড সাধারণত প্রাকৃতিক দুর্যোগে মোতায়েন করা হলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার কাজেও ব্যবহৃত হয়।

২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা পরবর্তী সময়,

২০২০ সালের জর্জ ফ্লয়েড হত্যার পর ছড়িয়ে পড়া বিক্ষোভ,

২০২১ সালের ক্যাপিটল হিল হামলা—এসব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বাহিনী।
 

বিশেষ পরিস্থিতিতে দেশের বাইরেও এ বাহিনী মোতায়েন করা হয়েছে, যেমন ইরাক ও আফগানিস্তান যুদ্ধে।

অঙ্গরাজ্যে মোতায়েন হলে ন্যাশনাল গার্ডের দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট গভর্নর। তবে জাতীয় পর্যায়ে মোতায়েন হলে কমান্ড দেন মার্কিন প্রেসিডেন্ট।
যেমন, লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ ঠেকাতে গার্ড মোতায়েনের নেতৃত্ব দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি নিয়ে গভর্নর গেভিন নিউসোমের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়।

ন্যাশনাল গার্ডে সাধারণত খণ্ডকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়, তবে কিছু পূর্ণকালীন সদস্যও রয়েছেন। মার্কিন নাগরিকরা নির্দিষ্ট শারীরিক ও মানসিক যোগ্যতা পূরণ করে বাহিনীটিতে যোগ দিতে পারেন। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরাও পুনরায় এখানে যুক্ত হতে পারেন।

সদস্যরা প্রতি মাসে একটি সপ্তাহান্তে এবং বছরে দুই সপ্তাহ দায়িত্ব পালন করে থাকেন। তাদের সম্মানী, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য বীমা, বাসস্থান ও খাবারের সুবিধা রয়েছে। দীর্ঘমেয়াদি সদস্যরা পেনশন সুবিধাও পান।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: