কুয়েত-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েত থেকে বাংলাদেশে যাতায়াতকারী প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এলো কুয়েতের জনপ্রিয় বেসরকারি বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ।
আগামী ১২ এপ্রিল থেকে সংস্থাটি কুয়েত ও ঢাকার মধ্যে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে। তবে এই ফ্লাইটগুলো সরাসরি কুয়েত বিমানবন্দর থেকে না ছেড়ে সৌদি আরবের দাম্মাম হয়ে পরিচালিত হবে।
এয়ারলাইনটির সিইও বারাতান পশুপতি বলেন, এই রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত কুয়েতের বিভিন্ন জনগোষ্ঠীর, বিশেষ করে অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি জানান, ঢাকা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই রুট চালুর মাধ্যমে যাত্রী পরিবহনের পাশাপাশি নির্ভরযোগ্য কার্গো পরিবহনের সুযোগ সৃষ্টি হবে, যা কুয়েতে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
ভোরের আকাশ/নি