শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেকর্ড ভাঙা দাবদাহে স্পেনে ২১২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপের বড় অংশজুড়ে চলমান রেকর্ড ভাঙা তীব্র দাবদাহে শুধু চার দিনের ব্যবধানে স্পেনে ২১২ জনের মৃত্যু হয়েছে। গত রোববার থেকে বুধবারের মধ্যে এসব মৃত্যু ঘটেছে বলে দেশটির একটি সরকারি সংস্থা জানিয়েছে।

স্পেনের মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো অতিরিক্ত গরমের সময় দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে এবং তা অতীতের স্বাভাবিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে। মৃত্যুহার হঠাৎ বেড়ে গেলে সম্ভাব্য কারণ বিশ্লেষণে সংস্থাটি আবহাওয়াসহ বিভিন্ন বাহ্যিক বিষয় বিবেচনায় নেয়। এ ক্ষেত্রে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যও ব্যবহার করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা স্পেনে এর আগে ২০২৫ সালের গ্রীষ্মেও একই ধরনের তাপপ্রবাহে উচ্চ মৃত্যুহার দেখা গিয়েছিল। ওই বছরের জুন মাসে চার দিনের মধ্যে অতিরিক্ত ৯৮ জনের মৃত্যু হয়েছিল।

সরকারি হিসাব বলছে, গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে গরমজনিত কারণে মোট ৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।

এদিকে চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের জন্য ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তা বেড়ে ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

শুধু গড় তাপমাত্রাই নয়, এই দুই দিনে জুন মাসের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে। সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তা ছিল ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উষ্ণ রাত মানুষের ঘুম ব্যাহত করে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন

ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে এলো বড় সুখবর

তীব্র গরমের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়, যেখানে সাধারণত এমন উচ্চ তাপমাত্রা দেখা যায় না। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলেও জানানো হয়েছে।

উত্তরাঞ্চলের কিছু এলাকায় তুলনামূলক কম মাত্রার হলুদ সতর্কতা বহাল থাকলেও বৃহস্পতিবারের মধ্যে বেশিরভাগ সতর্কতা তুলে নেওয়া হয়েছে। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

স্পেনে দাবদাহ

শেয়ার করুন: