শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কানাডা থেকে ৬ মাসে বহিষ্কার ৩৩২৩ ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সংখ্যা পুরো ২০২৫ সালে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। যা গত ছয় বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয়কে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। চলতি বছরের প্রথমার্ধেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থা কঠোর করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাচ্ছে। অভিবাসন নীতি না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো কারণে ভারতীয় নাগরিকদের নিয়মিত বহিষ্কার করা হয়।

২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে ভারতীয়রা সবচেয়ে বড় জাতীয়তা হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ১ হাজার ৫৭৩ নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর মেক্সিকো এ তালিকার শীর্ষে ছিল এবং ভারত ছিল দ্বিতীয়।

আরও পড়ুন

অনিয়মের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিবিএসএ আরও জানিয়েছে, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন। কানাডা থেকে চলতি বছর ভারতীয় বহিষ্কারের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যারও আড়াই গুণের বেশি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এম

ভারতীয় নাগরিক

শেয়ার করুন: