শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরিফ খান নয়, আরেক বিজেপি নেতাকে বাংলাদেশে ‘পাঠাতে চায়’ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার (১৯ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন।

এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্যও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দিনেশ ত্রিবেদী আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) সদস্য ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ এমন সময়ে এসেছে, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। দিনেশ ত্রিবেদীকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বোঝা যায়, মোদি সরকার গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক নেতাদের দূত হিসেবে পাঠাতে আগ্রহী।

এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার ছিলেন।

ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগকে নতুন কূটনৈতিক ধারা হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে এখন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

বিজেপি নেতাভারত

শেয়ার করুন: