শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভকারী ও পুলিশ হত্যা মামলায় ২ জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ জুলাই) দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন এরফান এসফান্দিয়ারি ও গোল-মোহাম্মদ মোহাম্মদি। তাদের বিরুদ্ধে মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে বিক্ষোভ চলাকালে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে রশি দিয়ে সড়কের সাইনপোস্টে বেঁধে রাখা, পাথর নিক্ষেপ করে আহত করা এবং তাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। এ ছাড়া অভিযোগ রয়েছে, ওই দুই ব্যক্তি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাঠিয়েছিলেন। তবে তাদের গ্রেপ্তারের তারিখ, বয়স কিংবা বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের বিচার বিভাগ।

গত ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং জানুয়ারির ৮ ও ৯ তারিখে সহিংসতা তীব্র আকার ধারণ করে।

ইরানি কর্তৃপক্ষ ওই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এবং ঘটনাগুলোকে বিদেশ-সমর্থিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে। সরকারি তথ্য অনুযায়ী, ওই সহিংসতায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালায়। এরপর থেকে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান ও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এবং টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ECPM)–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ১৯৮৯ সালের পর এক বছরে সর্বোচ্চ। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে চীনের পরই ইরানের অবস্থান। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

ইরান, ফাঁসি

শেয়ার করুন: