শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ককপিট থেকেই গ্রেপ্তার ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ককপিট থেকেই গ্রেপ্তার ভারতীয় পাইলট
ককপিট থেকেই গ্রেপ্তার ভারতীয় পাইলট

সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার হয়েছেন ডেল্টা এয়ারলাইন্সের এক ভারতীয় বংশোদ্ভূত পাইলট। যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারকৃত এই পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে মিনেসোটার মিনিয়াপোলিস শহর থেকে আসা একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। মাত্র ১০ মিনিটের মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় পুলিশের একটি বিশেষ দল ককপিটে ঢুকে পাইলট রুস্তমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে।

মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে রুস্তমের বিরুদ্ধে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছিল এবং সম্প্রতি তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন হোমল্যান্ড সিকিউরিটির অন্তত ১০ জন কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ সদস্যরা। তারা বিমানে প্রবেশ করে সরাসরি ককপিটে গিয়ে পাইলটকে গ্রেপ্তার করেন। অভিযানের বিষয়ে রুস্তমের সহ-পাইলটকেও কিছু জানানো হয়নি, যাতে কোনো তথ্য আগেই ফাঁস না হয়।

ঘটনার পর ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “আমরা ঘটনাটিতে গভীরভাবে মর্মাহত এবং বিস্মিত। অভিযুক্ত পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় অপরাধ ও অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে।”

উড়োজাহাজে থাকা যাত্রীরাও এমন ঘটনার সাক্ষী হয়ে বিস্মিত হয়ে পড়েন। অনেকে তখনও বিমানের ভেতরেই অবস্থান করছিলেন।

চাঞ্চল্যকর এই গ্রেপ্তার নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্ত এখনো চলছে এবং আদালতে পেশ করার পর বিস্তারিত অভিযোগপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: